How to Embedded Google Drive Video in Website
কিভাবে গুগল ড্রাইভের ভিডিও ব্লগ পোস্টে এম্বেড করবো? আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ব্লগিং করি।ব্লগিং যারা করি তাদের অনেক সময় টিউটোরিয়াল ব্লগ পোস্টের ভিতর ভিডিও এম্বেড করে দিতে হয়।এজন্য আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে সেটা ব্লগে এম্বেড করে দিয়ে থাকি।কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে গুগল ড্রাইভের ভিডিও ব্লগ পোস্টের ভিতর এম্বেড করবেন । গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ হলো গুগলের একটি ক্লাউড স্টোরেজ সেবা।যেটা থেকে গুগল তার ইউজারদের প্রতি গুগল অ্যাকাউন্টে ১৫জিবি স্টোরেজ দিয়ে থাকে ফ্রীতেই।গুগল ড্রাইভে আমরা আমাদের প্রয়োজনীয় কিংবা ব্যক্তিগত ফাইল,ডাটা,ছবি,গান,মুভি ইত্যাদি আপলোড করে রাখতে পারি।এবং চাহিবামাত্র ইন্সটল করতে পারি। গুগলের অন্যান্য প্রোডাক্টের মত এই গুগল ড্রাইভ ও ফ্রী।তবে ফ্রী স্টোরেজ লিমিট ১৫ জিবি।১৫জিবি এর বেশি ব্যবহার করতে চাইলে আলাদা করে স্টোরেজ কিনে নিতে হবে। গুগল ড্রাইভের ভিডিও ব্লগে এম্বেড করার নিয়ম আমরা যারা ব্লগিং করি,তারা জানি যে ইউটিউব এর ভিডিও ব্লগের ভিতর এম্বেড করা যায়।এবং অনেক সময় টিউটোরিয়াল কন্টেন্টের ভিতর আমরা ইউটিউব ভিডিও এম্বেড করে থাকি।কিন্তু অনেকেই জানি …