How to Earn Money from Telegram Group and Channel
How to Earn money from Telegram আসসালামু আলাইকুম।টেলিগ্রাম নামটি নিশ্চই শুনেছেন।টেলিগ্রাম হলো হোয়াটসঅ্যাপ এর মত একটি মেসেজিং অ্যাপ।হোয়াটসঅ্যাপ এর থেকে কয়েকগুণ বেশি ফাস্ট এবং সিকিউর এই টেলিগ্রাম। পাশাপাশি টেলিগ্রাম টপ ৫টি ফাস্ট গ্রো করা অ্যাপ এর মাঝে অন্যতম।টেলিগ্রামের মেম্বার,চ্যানেল,গ্রুপ ইত্যাদির সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।তাছাড়া এই সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপটি ব্যবহার করার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না এবং এই অ্যাপে কোনো অ্যাডস ও নেই। সম্প্রতি টেলিগ্রাম তাদের আপডেট 4.0.0 ভার্সনে এডভার্টাইজিং ফিচার নিয়ে এসেছিলো।এই অ্যাডভারটাইজিং ফিচার ব্যবহার করে যাদের টেলিগ্রাম চ্যানেল , গ্রুপ , বট আছে তারা ইনকাম করতে পারবে।আজকে আমি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। What is Telegram? টেলিগ্রাম হলো একটি ওপেন সোর্স প্রজেক্ট।অর্থাৎ যে কেউ চাইলেই এর সোর্স কোড নিজের ইচ্ছে মত মডিফাই করে টেলিগ্রামের আনঅফিসিয়াল ক্লায়েন্ট বানাতে পারে।ইতোমধ্যে অনেক আনঅফিসিয়াল ক্লায়েন্ট রয়েছে।যেমন : Telegraph, Plus Messenger, Mdgram ইত্যাদি।একেকটি ক্লায়েন্ট এর ফিচার একেকরকম। আমরা যারা টেলিগ্র…