এসইও কি?এসইও কিভাবে করতে হয়? এসইও কি এই প্রশ্নটা প্রায় সব নতুন ব্লগারের মনেই থাকে।কিংবা যারা ব্লগিং করে না,তাদের মনেই একই প্রশ্নই জাগে।এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।এটি ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর।যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবপেজগুলো গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে থাকি।ব্লগ পোস্টে ভিজিটর পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই পোস্টে আমি আলোচনা করবো এসইও কি এবং এসইও কেনো করা হয় এবং সঙ্গে আপনার কেনো এসইও শেখা উচিত। এসইও কি? এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সাহায্যে সব ধরনের ওয়েব পেজ গুগলে র্যাঙ্ক করে থাকে।আমরা সাধারণত কোনো কিছু জানতে হলে গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে থাকি।কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে?গুগল এত সব আর্টিকেল পায় কোথায়?কেউ কেউ তো এটা ভেবে বসে যে সব কিছু গুগলের।কিন্তু গুগল শুধু মাত্র একটি সার্চ ইঞ্জিন।যেটি সবগুলো ওয়েবসাইটের পেজগুলো ক্রল করে ইনডেক্স করে।ফলে কেউ যদি ওই ওয়েবপেজে বিদ্যমান কীওয়ার্ড লিখে সার্চ করে,গুগল সেই ওয়েবপেজ সার্চ রেজাল্টে শো করায়। গুগল কিন্তু এমনি এমনি যেকোনো ওয়েবপেজ সার্চ রেজাল্টে দ…