How to Embedded Google Drive Video in Website

কিভাবে গুগল ড্রাইভের ভিডিও ব্লগ পোস্টে এম্বেড করবো?

How to Embedded Google Drive Video in Website
Embedded Google Drive Video in Website

আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ব্লগিং করি।ব্লগিং যারা করি তাদের অনেক সময় টিউটোরিয়াল ব্লগ পোস্টের ভিতর ভিডিও এম্বেড করে দিতে হয়।এজন্য আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে সেটা ব্লগে এম্বেড করে দিয়ে থাকি।কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো,কিভাবে গুগল ড্রাইভের ভিডিও ব্লগ পোস্টের ভিতর এম্বেড করবেন

গুগল ড্রাইভ কি?

গুগল ড্রাইভ হলো গুগলের একটি ক্লাউড স্টোরেজ সেবা।যেটা থেকে গুগল তার ইউজারদের প্রতি গুগল অ্যাকাউন্টে ১৫জিবি স্টোরেজ দিয়ে থাকে ফ্রীতেই।গুগল ড্রাইভে আমরা আমাদের প্রয়োজনীয় কিংবা ব্যক্তিগত ফাইল,ডাটা,ছবি,গান,মুভি ইত্যাদি আপলোড করে রাখতে পারি।এবং চাহিবামাত্র ইন্সটল করতে পারি।

গুগলের অন্যান্য প্রোডাক্টের মত এই গুগল ড্রাইভ ও ফ্রী।তবে ফ্রী স্টোরেজ লিমিট ১৫ জিবি।১৫জিবি এর বেশি ব্যবহার করতে চাইলে আলাদা করে স্টোরেজ কিনে নিতে হবে।

গুগল ড্রাইভের ভিডিও ব্লগে এম্বেড করার নিয়ম

আমরা যারা ব্লগিং করি,তারা জানি যে ইউটিউব এর ভিডিও ব্লগের ভিতর এম্বেড করা যায়।এবং অনেক সময় টিউটোরিয়াল কন্টেন্টের ভিতর আমরা ইউটিউব ভিডিও এম্বেড করে থাকি।কিন্তু অনেকেই জানি না যে,গুগল ড্রাইভের ভিডিও ব্লগে এম্বেড করা যায়।গুগল ড্রাইভে রাখা আপনার ভিডিও আপনার ব্লগে এম্বেড করার মাধ্যমে আপনি গুগল ড্রাইভকে ভিডিও হোস্টিং সাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন।

নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনিও এখন থেকে গুগল ড্রাইভের ভিডিও আপনার ব্লগের ভিতর এম্বেড করতে পারবেন।

  • প্রথমে আপনি যে ভিডিওটি আপনার ব্লগে এম্বেড করতে চান,সেটি আপলোড করুন।আপলোড করা হয়ে গেল ভিডিওটির প্রাইভেসি Anyone with the link করে দিন।

How to Embedded Google Drive Video in Website
  • তারপর ভিডিওটিতে ক্লিক করে উপরে ডান দিকে থাকা 3 Dot এ ক্লিক করে Open in new window তে ক্লিক করুন।

How to Embedded Google Drive Video in Blogger

এই কাজটি অবশ্যই ব্রাউজারে ডেস্কটপ মোডে করবেন।
  • ভিডিওটি নতুন ট্যাবে ওপেন হয়ে গেলে আবারও ডান দিকে 3 Dot এ ক্লিক করে Embed item এ ক্লিক করবেন।

How to Embedded Google Drive Video in Wordpress
  • তারপর পপআপ আকারে আপনি আপনার ড্রাইভে থাকা ভিডিওটির ব্লগে এম্বেড করার জন্য এম্বেড কোড পেয়ে যাবেন।

How to Embedded Google Drive Video in Blog Post
  • উপরে পাওয়া কোডটি আপনার ব্লগ পোস্টের যেকোনো জায়গায় HTML MODE এ পেস্ট করে দিলে আপনার ড্রাইভের ভিডিও ব্লগে এম্বেড হয়ে যাবে।

উপসংহার

আজকের এই পোস্টটি একটু ছোট ছিলো।আশা করি যারা তাদের গুগল ড্রাইভে থাকা ভিডিও তাদের ব্লগে এম্বেড করতে চান তাদের জন্য এই পোস্টটি অনেক উপকারী হবে।আমার এই How to Embedded Google Drive Video in Blog Post আপনার উপকারে এসেছে।যদি কোনো সমস্যা দেখা দেয়,কমেন্ট করে জানাবেন।আজকের মত এতটুকুই।আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।

About the author

Techy Munna
Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment