How to Add Google News Widget in Blogger
ব্লগার ওয়েবসাইটে কিভাবে গুগল নিউজ উইজেট যুক্ত করবো? ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা অনেকেই ব্লগিং করে থাকি।ব্লগার একটি ফ্রি প্ল্যাটফর্ম যেখানে অনেকেই বিগিনার হিসেবে ব্লগিং শুরু করে থাকে।ব্লগার ব্যবহার করে আমরা ইনকাম করতে পারি। এজন্য আমাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ না করলেও হবে।কিন্তু প্রফেশনাল ভাবে ব্লগিং করতে হলে একটি টপ লেভেল ডোমেইন নেয়া উচিত।ব্লগার প্ল্যাটফর্ম এ আমরা যারা ব্লগিং করি,তারা অনেকেই আমাদের ব্লগার ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করতে চাই। আজকের পোস্টে আমি দেখাবো,কিভাবে সহজেই আমাদের ব্লগার ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট অ্যাড করতে পারি।এটা করতে অনেক বেশি পরিমাণে কোডিং জানা লাগবে না।আপনি যদি নতুন ব্লগিং ও শুরু করে থাকেন,তবু আমার দেখানো স্টেপগুলো ফলো করলে সহজেই আপনার ব্লগে Google News Widget যুক্ত করতে পারবেন। গুগল নিউজ কি? গুগল নিউজ হলো গুগলের একটা সার্ভিস।যেখানে নিউজ ওয়েবসাইট গুলোর পাবলিশ করা নিউজ থাকে।আপনারা হয়তো গুগলে কোনো কিছু সার্চ করার পর News নামে কোনো ক্যাটাগরি দেখেছেন।যেখানে শুধু নিউজ আর্টিকেল গুলো থাকে।যেমন কোনো কিছু সার্চ করার পর Photo সেকশনে শুধু ইমেজ পাওয়া…