এসইও ছাড়া ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার সেরা মাধ্যম
ব্লগিং শুরু করার আগে আমাদের কন্টেন্ট রাইটিং ( content writing ) সমন্ধে ধারণা থাকা জরুরি।নয়তো,আমরা আমাদের ওয়েবসাইটে শুধু লিখে গেলে টা থেকে কোনো লাভ হবেনা।ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে না এবং ভিজিটর হলো আমাদের ওয়েবসাইটের প্রাণ। Content writing এর সময় আমাদের SEO করে কন্টেন্ট লিখতে হবে।SEO হলো Search Engine Optimization । SEO করেই আমরা আমাদের ব্লগে বিভিন্ন search ইঞ্জিন থেকে ভিজিটর ড্রাইভ করে থাকি। তাই,কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এসইও করে কন্টেন্ট রাইটিং করা গুরুত্বপূর্ণ।ব্লগ পোস্ট যদি আমরা ভালো ভাবে এসইও করতে পারি,তবে সার্চ ইঞ্জিন থেকে হাজার হাজার ভিজিটর পাওয়া কোনো ব্যাপার না।কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এসইও না করেও ওয়েবসাইটে ভিজিটর আনা যায় ।আপনি যদি এসইও এক্সপার্ট না হয়ে থাকেন,এবং এসইও ফ্রেন্ডলী কন্টেন্ট রাইটিং করতে না পারেন,তবে এই মেথডটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। এসইও ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনার উপায় এসইও করা ছাড়াই আমরা আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারি।বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন প্রচুর পরিম…